
ইব্রাহিম খান : অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ১৬ দিনব্যাপী “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল – ২০২৫”। গতকাল ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় তিনি বলেন, ২০০৯ সাল থেকে সাংস্কৃতিক অংঙ্গনে তেমন একটা পদচারনা দেখা যায় না। তাই আমরা চিন্তা ভাবনা করে দেখি সাংস্কৃতিক অংঙ্গনকে চাঙ্গা করতে হবে। তাই আমরা মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” আয়োজন করেছি। এরকম আয়োজন দুই তিন মাস পরপর করলে,এখান থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগী বের হয়ে আসবে।
তিনি আরো বলেন,চাঁদপুরে অনেকদিন পর ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের করা হয়। গ্যালারিতে প্রচুর দর্শক সমাগম হয়। এ ধরনের আয়োজন নিয়মিত করতে হবে।আরেকটি জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। এখন থেকে সব ধরনের খেলা দুই তিন মাস পরপর আয়োজন করা হবে। খেলাধুলা এবং সাংস্কৃতি একটি আরেকটির সাথে অঙ্গা অঙ্গী ভাবে জড়িত। আপনারা আপনাদের সন্তানকে সাংস্কৃতির সাথে সাথে খেলাধুলায়ও মনোযোগী করবেন। আমরা চাঁদপুরকে ভিন্ন ভাবে দেখতে চাই। জাতীয়তাবাদী দল জনগণের সকল প্রয়োজনে মানুষের পাশে থাকবে। এটাই আমাদের নেতা তারেক রহমানের চাওয়া। আপনারা সবাই দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাইলেই এদেশ প্রকৃত লক্ষ্যে পৌঁছেবে।এদেশে কোন জুলুম বাজ থাকবেনা। কোন অন্যায় কারী থাকবেনা। এ দেশ একটি সোনার বাংলায় পরিনত হবে।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম।
সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখবেন সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদ ২০২৫ এর সদস্য সচিব মইনুদ্দিন লিটন।
সঞ্চালনা করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ ২০২৫ এর যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী।
উল্লেখ্য, মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের ১৬ দিনব্যাপী এই উৎসবে ৩৮ টি-সাংস্কৃতি সংগঠন অংশগ্রহণ করে। মোট ১৭টি ইভেন্টে দেড় হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সবশেষে প্রায় ২০০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
সব শেষে জেলা জাসাসের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতির সহধর্মিণী সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন মুনীরা আহমেদ একমাত্র কন্যা ফারিসা আহমেদ মানহাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা ।



