
চাঁদপুর খবর রির্পোট : অবশেষে চাঁদপুর শহরের বাবুরহাটে ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা উদখাটিত হয়েছে ।সিসি ক্যামেরা ও এলাকাবাসী সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।
বাবুরহাটে ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় প্রকৃত চোর আশিককে সনান্ত করা হয়েছে, কিন্তু প্রকৃত চোর আশিক ধরা পরেনি এখনো। সিসি ক্যামরায় তাকে সনাক্ত করা হয়েছে। সনাক্তকৃত চোরের বাড়ি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহমায়া। চোরের নাম আশিক। তাকে আটক করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করছে পুলিশ। তার কারণে নিরাপরাধ দু’ছাত্র এখনও কারাগারে রয়েছে। বিষয়টি গতকালও চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে জানানো হয়েছে ।
গত মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫খ্রি.) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭.৩০মিনিটে বাবুরহাটের বাসিন্দা আবুল খায়েরের মালিকানাধীন ফ্ল্যাট বাসার ভাড়াটিয়ার ফ্ল্যাটে চুরি হয়। তবে চুরির কাল্পনিক অভিযোগে সন্দেহজনকভাবে আটক হয়ে নিরাপরাধ দু’ছাত্র কারাগারে রয়েছে। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে সর্বত্র । পুলিশের তদন্ত নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে । প্রকৃত আসামী আশিককে কেন গ্রেফতার করতে পারেনি এখনোও । এদিকে গতকাল নিরাপরাধ দুছাত্রের রিমান্ডের জন্য আদালতে তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ আবেদন করলেও আদালত তা না-মঞ্জুর করেছে ।
অপরদিকে নিরাপরাধ দু’ছাত্রের পরিবার এ ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য চাঁদপুর পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে ।
আটককৃতদের পরিবারের সদস্যরা (অপর ভাই) জানান, আমার ভাই কাউকে না জানিয়ে বিবাহ করায় বাসা ভাড়ার উদ্দেশ্যে ওই ফ্লাটে যায়। বাসার মালিকের সাথে ভাড়া চুক্তি হয়। কিন্তু আমার ভাইকে চুরির কাল্পনিক অভিযোগে সন্দেহজনকভাবে আটক করে কারাগারে পাঠায়। এটি আমাদের পরিবারের সম্মান হানির ঘটনা ঘটে। তার জীবন নিয়ে সন্দিহানের মধ্যে আছে পরিবার। কারণ আটকের ঘটনায় লোকলজ্জার ভয়ে কোন অপ্রতি ঘটনা ঘটায় কিনা।
সন্দেহজনকভাবে আটক ১। রিমন হোসেন রকি খান (২০), পিতা-সিরাজুল ইসলাম, ২। আরাফ উদ্দিন প্রকাশ নয়ন (২০), পিতা-কাশেম পাটোয়ারী, উভয় সাং-শাহতলী, ৪নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউপি, থানা ও জেলা-চাঁদপুরদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, ছাত্র রিমন হোসেন রকি খান কলেজে পড়ে। অপর ছাত্র আরাফ উদ্দিন প্রকাশ নয়ন শাহতলী কামিল মাদরাসার ছাত্র। অভিযোগ উঠেছে নিরাপরাধে আটক দু’ছাত্রকে থানায় শারিরীক ও মানষিক নির্যাতন করেছে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত। ছাত্রদের পরিবার নির্যাতনের এ অভিযোগ করেন দৈনিক চাঁদপুর খবরের কাছে। থানার সিসি ক্যামেরায় তা ধারন করা রয়েছে। নির্যাতনে আঘাতপ্রাপ্ত ছাত্রদের ছবিও আছে দৈনিক চাঁদপুর খবরের কাছে । এই দু’জন নিয়মিত ছাত্র। তারা বাসা ভাড়ার উদ্দেশ্যে ঘটনাস্থল বাবুরহাট এলাকায় যায় তারা।
বাবুরহাটের বাসিন্দা বাড়ির মালিক আমি আবুল খায়ের (৭০) তাদের জন্য প্রত্যয়ন প্রদান করেন। প্রত্যয়নে উল্লেখ্য করা হয় যে, গত মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫খ্রি.) সন্ধ্যা ৭.০০-৭.৩০ ঘটিকার মধ্যে ১) রিমন হোসেন রকি খান ২) আরাফ উদ্দিন (নয়ন) বাসা ভাড়া নেওয়ার জন্য আমার মালিকীয় দখলীয় ৪ তলা বিশিষ্ট বিল্ডিং-এ বাসা ভাড়া নেওয়ার জন্য প্রবেশ করে। পরবর্তীতে আমার বিল্ডিং এর ৪র্থ তলার পূর্ব পাশের একটি রুম ভাড়ার কথাবার্তা চূড়ান্ত হয়ে ৩,৫০০/- টাকা নির্ধারনক্রমে অগ্রিম হিসাবে ১০০০/- টাকা আমাকে প্রদান করেন। বাড়ির মালিক আবুল খায়ের হোল্ডিং নং- ১০০০, আশিকাটি পোঃ-বাবুরহাট-৩৬০২, চাঁদপুর পৌরসভা, থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। এই প্রত্যয়ন থেকে স্পস্ট যে, তারা বাড়ির মালিককে কাছে বাসা ভাড়ার জন্য গিয়েছেন। কিস্তু সন্দেহজনকভাবে নিরাপরাধ দুই জন ছাত্রের বিরুদ্ধে চুরির কাল্পনিক অভিযোগ এনে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা খুবই উদ্বেগের বিষয়। সিসি ক্যামেরায় তারা ওই বাসায় ভাড়ার জন্য গেছে, সেটাই দেখানো হয়েছে। এই ঘটনাটি চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত দৈনিক চাঁদপুর খবরকে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ওসি স্যারকে বিষয়টি জানানো হয়েছে। আটক ছাত্রদের ছবি তুলতে গেলে এলোমেলোভাবে আচারণ করে এবং জোড়াজুরি করে। তাদেরকে আমি মারধর করিনি। এখনো চুরির বিষয়টি যাচাই বাছাই তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো: বাহার মিয়া দৈনিক চাঁদপুর খবরকে জানান, বাবুরহাট এলাকায় চুরির ঘটনায় সন্দেহজনকভাবে রিমন হোসেন রকি খান (২০) ও আরাফ উদ্দিন প্রকাশ নয়ন (২০)উভয় সাং শাহতলী চাঁদপুর সদরকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে এজহারভুক্ত করা হয়নি। সন্দিগ্ধ আসামী হিসেবে দেখানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। সিসি ক্যামেরায় তাদের ছবি পাওয়া গেছে, তাই তাদের দুজনকে শুধুমাত্র সন্দেহ করা হয়েছে। তবে এটা ঠিক তাদের কাছে চুরির কোন মালামাল পাওয়া যায়নি। তদন্তে প্রমাণিত হলে তাদের নাম আসামী থেকে কর্তণ করা হবে ।



