
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৩অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷
মোবাইল কোর্টে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ কীটনাশক, বীজ, আগাছা নাশক, সোডিয়াম পার কার্বনেট, দস্তা সারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার তপন দাস। মোবাইল কোর্টে চাঁদপুর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।



