মতলবে নেশাগ্রস্ত চার ছেলের নামে থানায় মায়ের মামলা

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিন উপজেলার উওর ডিঙ্গা ভাঙ্গা গ্রামের ওজি বাড়িতে নেশাগ্রস্ত আপন চার ছেলের নামে মতলব দক্ষিণ থানায় মামলা করেছেন মা হুসনেয়ারা বেগম ।

জানাযায়, ওজি বাড়ির মোকলেছুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগম ছেলেদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।তাদের চার ছেলে রফিক পারভেজ কাউছার রাসেল অটোরিকশা চালক। প্রতিদিন তারা নেশা করে। কাউসার রাসেল গাজা ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদেরকে ভাত কাপড় দেননা। এসব বিষয়ে প্রতিবাদ করলে নেশা করে প্রতিনিয়ত বাবা মাকে মারধর করে। গত ২১ অক্টোবর এ বিষয় নিয়ে প্রতিবাদ করলে রাসেল ও কাউসার মাকে বেধম মারধর করে।

এ ব্যাপারে মা মনোয়ারা বলেন, আমার ছেলেরা সবাই নেশা করে এবং আমাদের ভাত কাপড় দেননা। আমি ও আমার স্বামী প্রতিবাদ করলে আমাকে ও আমার স্বামীকে মারধর করে। আমার ছেলে কাউছার আমার বুকের উপর বসে মারধর করেছে। আমার ভাই আক্কাস আমাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এবং পরের দিন ২২ অক্টোবর আমি মতলব দক্ষিন থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

মতলব দক্ষিণ থানার অভিসার ইনচার্জ সালেহ আহমেদের সাথে আলাপ করলে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর