
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নতুন প্রজন্ম শিল্পীগোষ্ঠীর ইসলামী সংগীতের দ্বিতীয় শাখা বাবুরহাট এলাকায় শহীদ আব্দুল মালেক মিলনায়তনে গত (১১ অক্টোবর ২০২৫) শনিবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও তরপুরচন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আলমগীর বন্দুকশির সভাপতিত্বে ও আল-আমিন একাডেমি বাবুরহাট শাখার সহকারী শিক্ষক মোঃ গোলাম আযমের সঞ্চালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুজ্জামান কাজী রাসেল।
তিনি বলেন, শিশু-কিশোর শিক্ষার্থীদের নিয়ে ইসলামী সংগীতের ক্লাস শুরু করার চিন্তা আমি অনেকদিন থেকেই ভাবছি। বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী মোহাম্মদ সালাহউদ্দিন ঢালী ভাইয়ের মাধ্যমে তা আজ বাস্তবেন রূপ নেওয়ায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। বাবুরহাট আমার নিজের এলাকা। এ এলাকার শিশু-কিশোরদের আদব-আখলাক ইসলামী সংগীত এর চর্চার মাধ্যমে সমাজ আলোকিত হবে, এটা আমার বিশ্বাস। আমি এ ব্যাপারে সবসময় সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে যাব ইনশাআল্লাহ”।
তিনি আরো বলেন “অপসংস্কৃতির বিপরীত কোমলমতি শিশু শিক্ষার্থীদের ইসলামি সংগীত চর্চার মাধ্যমে আল্লাহ ও রাসূল (সা:) এর ভালোবাসা তাদের জীবনকে আলোকিত করবে। লেখাপড়ার পাশাপাশি এ জাতীয় সংস্কৃতি চেতনার বিকাশে আমার সার্বিক সহযোগিতা পৃষ্ঠপোষকতা থাকবে ইনশাআল্লাহ”।
শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন নতুন প্রজন্ম শিল্পীগোষ্ঠী চাঁদপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন ঢালী। তিনি বলেন, গত ৩০ বছর যাবত ছাত্র জীবন থেকে ইসলামি সঙ্গীত চর্চা করছি। ইসলামী সাংস্কৃতিক ও প্রশিক্ষক হিসেবে আল আমিন মডেল মাদ্রাসায় ইসলামী সংগীতের প্রথম শাখা পরিচালনা করছি। বাবুরহাট এলাকায় এটা আমার দ্বিতীয় ইসলামী সংগীত ক্লাস উদ্বোধন হলো।




