
গতকাল মঙ্গলবার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ২য় পাতায় “ জায়গা বিক্রির নিয়ে প্রতারণা : স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মালেক মুন্নাকে অর্থ আত্মসাতের কারনে মারধর” শীর্ষক শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গাচরের মো : মালেক হেসেন মুন্না।
প্রতিবাদে তিনি বলেন, আমার বিরুদ্ধে জায়গা বিক্রি নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের যে অভিযোগ করেছেন তা মিথ্য ও ভিত্তিহীন। আমরা সাথে কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই, আমি স্বেচ্ছাসেবক লীগের কোন পদ বা দলের কমিটিতে আমার নাম নেই। আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ।
আমার বিরুদ্ধে আনিত অভিযোগ “ শাহতলী গ্রামের আনারুল্লাহ খান বাড়ির স্বপনের জায়গা বিক্রি বাবদ ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এলাকার একজন সাধারণ মানুষ, দীর্ঘদিন যাবৎ ভড়ঙ্গাচর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে সুনামের সাথে বসবাস করে আসছি। আমার সম্মান হানির উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে আনিত অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশিত করেছেন। আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক :
মো : মালেক হোসেন মুন্না,
সাং ভড়ঙ্গাচর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন,
চাঁদপুর সদর, চাঁদপুর ।
(বিজ্ঞাপন )



