বিতর্কিত চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমানকে বদলী

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভার আলোচিত বিতর্কিত হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমানকে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় অবশেষে বদলী করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫খ্রি.) যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীনের স্বাক্ষরিত স্মারক নং ৪৬,০০,০০০০,০০০,০৬৩,১৯,০০০৮,২৫-৭৭৭ অনুযায়ী তার বদলীর আদেশ জারি করা হয়।

তার স্থলে চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয় যে, উল্লিখিত কর্মকর্তাদ্বয় ২৯/১০/২০১৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তারা ৩০/১০/২০২৫ তারিখে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।

উক্ত কর্মকর্তাদ্বয়ের বকেয়া বেতনসহ পিএফ এবং জিএফ হিসেবে প্রাপ্য পাওনাদি বদলিকৃত কর্মস্থলে স্থানান্তর নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসকদ্বয়-কে অনুরোধ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর