
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২এর বিসিক লাইনে সংযুক্ত করার জন্য লিখিত আবেদন করা হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাশেদুজামান এর হাতে লিখিত আবেদন জমাদেন ইউনিয়নের ভুক্তভোগী বিভিন্ন শ্রেনী-পেশার মানুষেরা।
এ সময় তরপুচন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু,সভাপতি শেখ নাজমুল আহসান,
সাধারণ সম্পাদক শাহাদাৎ মিজি,বিএনপি নেতা রোকন কাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব বেপারী, সাংগঠনিক সম্পাদক তুহিন বন্ধুকশী, সজীব বন্দুকশী উপস্থিত ছিলেন।
লিখিত আবেদনে তারা তরপুচন্ডী ইউনিয়নের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত তরপুচন্ডী ইউনিয়নেকে পূর্বের বেসিক লাইনের আওতায় আনার জন্য আহ্বান করেন।এই ইউনিয়নে কাজী লজ্জাতুন্নেছা হাসপাতাল নামে একটি উন্নত সেবা সমৃদ্ধ পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল রয়েছে।
প্রান্তিক পর্যায়ে সু চিকিৎসা নিশ্চিত করার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ অপরিহার্য। এছাড়াও এই ইউনিয়নে রয়েছে একাধিক বানিজ্যিক পল্টি খামার,স্বনামধন্য উচ্চমাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা,চেক প্রকল্প,মসজিদসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা।কিন্তু বর্তমানে এই ইউনিয়নটির সংযোগ বিসিক লাইন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ।
তাই ভুক্তভোগী এলাকাবাসীর দাবি পূর্বের বিসিক লাইনের সাথে পুনঃ সংযোগ করা হোক তরপুরচন্ডী ইউনিয়নটি।এই ব্যাপারে দ্রুত সমাধান পেয়ে ইউনিয়ন বাসী দ্রুত জেলা প্রশাসক ও পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন।




