শাহমাহমুদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মালেক মুন্নাকে অর্থ আত্মসাৎতের কারনে মারধর!

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গাচর গ্রামের নিবাসী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মালেক মুন্নাকে বেধড়ক মারধর ও লাঞ্চিত করা হয়েছে৷ একেই জায়গা একাধিক লোকের নিকট বিক্রির নিয়ে প্রতারনা ও অর্থ আত্মসাৎ কারনে তাকে মারধর ও লাঞ্চিত করা হয় ।

গতকাল ২০অক্টোবর (সোমবার) বাদ জোহর শাহতলী রাস্তার মাথায় শাহতলী গ্রামের নিবাসী আনারুল্লাহ খান বাড়ির সাংবাদিক স্বপন ও জনৈক মিন্টুর এর নিকট প্রতানরা করে জায়গা বিক্রির বাবদ প্রায় ১কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করার কারনে তাকে আটক করে মারধর করা হয়।

জানা য়ায়, আশিকাটি ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশরাফুল খান তাকে আটক করে। এ ব্যাপারে পরবতীতে বসে সমাধান করার আশ্বাসে অাপাতত তাকে মুক্তি দেওয়া হয় । পরবতীতে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে ।

বিষয়টি নিয়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে ব্যাপক আলোড়িত হয় ।

সম্পর্কিত খবর