
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নান্নু গাজীর একমাত্র ছেলে মোহাম্মদ নাফিজ গাজীর সাথে বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন তহবিলদারের একমাত্র কন্যা ছালমিন আক্তার (অহনার) শুভ বিবাহ সম্পন্ন হয়।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে শুভ বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের দাসদী শেখ টাওয়ারে অনুষ্ঠিত হয়। নবদম্পতিকে দোয়া ও আশীর্বাদে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি,
বাবুরহাট বাজার ব্যবসায়ীদের একাংশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, পেশাজীবী সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। একমাত্র ছেলের শুভ বৌভাত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবসায়ী মোহাম্মদ নান্নু গাজী ও তাঁর সহধর্মিণী সাজিকুন নাহার (পাখি)।



