
চাঁদপুর খবর রিপোর্ট : দীর্ঘ ১০ বছর পরে চাঁদপুর জেলা পরিষদে ওপেন লটারির মাধ্যমে কাজ প্রদানের কার্যক্রম শুরু
গতকাল রোববার (১৯ অক্টোবর ২০২৫খ্রি.) বিকেলে জেলা পরিষদে এ ওপেন লটারি অনুষ্ঠিত হয়। এ লটারিতে ২৩ গ্রুপের কাজ ছিল। ঠিকাদারদের সামনে লটারি কার্যক্রম সম্পন্ন করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার মোঃ গোলাম জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাত চৌধুরীসহ ঠিকাদার বৃন্দ।
উল্লেখ্য, বিগত ১০ বছর যাবত জেলা পরিষদে কোন কাজের লটারি হতো না। যা হতো গুফছির মাধ্যমে পছন্দের লোকদের কাজ দেয়া হতো। যাতে অধিকাংশ ঠিকাদাররা কাছ পাওয়া থেকে বঞ্চিত হতো। অফিসের কর্মকর্তাদের পছন্দের লোকজন কাজ পেতো।



