
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার ট্রাক রোড ও গুনরাজদী এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন বৈদ্যুতিক তার চোর কে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৮টায় চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনিদের্শনায় ও চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নি) মো. রাকিব উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাদেরকে আটক করে।
আটককৃত আসামী ১। মোহাম্মদ আমিন বেপারী (২৭) (পিতা-নান্নু বেপারী, মাতা-খুরশিদা বেগম, সাং-মধ্য গুনরাজদী, ওয়ার্ড নং-১১, পৌরসভা, সদর মডেল থানা, জেলা চাঁদপুর) ও
২। মোহাম্মদ আলী (৪০) (পিতা-জামাল শেখ, মাতা-মৃত আমিরুন নেসা, সাং-রহমতপুর, থানা ও জেলা-চাঁদপুর) দ্বয় চাঁদপুর সদর থানার বিভিন্ন এলাকা হতে বিদ্যুতের তার চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিলো। আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



