
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জজ কোর্টে ভূয়া আইনজীবী পরিচয়দানকারী মো. আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫খ্রি.) ভূয়া এডভোকেট সনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার ভিজিটিং কার্ডে তার পরিচয় এডভোকেট জজ কোর্ট চাঁদপুর। দেওয়ানী ও ফৌজদারী আদালত।
চেম্বর ঠিকানা : ডিসি অফিসের পশ্চিম পাশের্^ ক্যাফে নজরুল হোটেল সংলগ্ন চেয়ারম্যান ঘাট। দ্বিতীয় ঠিকানা : কুদ্দুস ভিলা লোধেরগাঁও, মহামায়া বাজার চাঁদপুর।
তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন বলে অভিযোগ রয়েছে।



