শাহমাহমুদপুরের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণায় আলোচনা সভা

মাসুদ হোসেন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ প্রতীকে বিএনপির নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে একটি প্রচারণা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) ইউনিয়নের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক যৌথ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা এই প্রচারণা কমিটি তালিকাভুক্ত করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল মিজির উপস্থাপনায় বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন,

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মোশাররফ ক্বারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ,

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী নুর আলম, ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান পাটওয়ারী, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মুরাদ খান, সহ সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক কিরন বকাউল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল গাজী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহির বেপারী,

যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম হাজী, শাহ মাহমুদ সেলিম হাজী, দপ্তর সম্পাদক মানিক পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিল পাটওয়ারী, পারভেজ মিজি, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর খান,

ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিকসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর