চাঁদপুরে জিপিএ ফাইভ পেয়ে এগিয়ে মেয়েরা 

 ইব্রাহিম খান :  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবছর চাঁদপুর জেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪হাজার ৩শ’১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে । এর মধ্যে উত্তীর্ণ হয় ৬ হাজার ৯ শ’৫৭ জন। জিপিএ ফাইভ পেয়েছে ২৭৬ জন পাশের হার ৪৮ দশমিক ৬২ ভাগ।

৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাস করেনি। জিপিএ ৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পাশের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে ‌।

চাঁদপুর সরকারি কলেজে সকল বিভাগে অংশগ্রহণ করে ৫৪২ জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন । প্রাপ্ত জিপিএ ৭০। পাশের হার ৯০ দশমিক ৯৬ভাগ।

চাঁদপুর সরকারি মহিলা কলেজে সকল বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ৫৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাশের হার ৭৮ দশমিক ৩২ ভাগ।

চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ৫০৯ জন উত্তীর্ণ হয় ৩৮৩ জন জিপিএ-৫ পেয়েছে ৭জন পাশের হার ৭৬ ভাগ।

এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি।

সম্পর্কিত খবর