
স্টাফ রিপোর্টার: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মিয়া মঞ্জুর আলম স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদস্য দেওয়ান মো. জুয়েল,
কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, চাঁদপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হিরণ মাঝি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন গাজী,
হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জমির মাঝি, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন বিপ্লব, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ছেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজি, কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানিয়া, শাহরাস্তি উপজেরা যুবদলের সদস্যসচিব আ. কাইয়ুম রিপন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি শাহনূর বেপারী শানু, মোস্তফা বন্দুকশী, মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মিজানুর রহমান,
যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, সহ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ বিভিন্ন ইউনিটের সভাপতি/সম্পাদক, আহ্বায়ক/সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব এবং পৌর ও সদর উপজেলার আহ্বায়ক/যুগ্ম আহ্বায়করা।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীটি জাকজমকপূর্ণভাবে পালন করা হবে। ব্যানার, ফ্যাস্টুন, টি-শার্ট, ক্যাপসহ থাকবে নানা আয়োজন। সকল উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি থাকতে হবে।



