মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৪.৬৪% : আলিমে পাশের ৬২.৯১%

গোলাম সারওয়ার সেলিম : চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মতলব দক্ষিণ উপজেলার ৭ টি কলেজের গড় পাশে হার ৩৪.৬৪ । জিপি-৫ পেয়েছে ২জন।

এর মধ্যে মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩টি বিভাগের ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৩ জন। কেউই জিপিএ ৫ পায়নি । ৩৮.২৫গড় পাশের হার ৬৬.৫৯%। রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮০জন, জিপিএ ৫ পেয়েছে ১ জন।

গড় পাশের হার ৪১.৪৫%। নারায়নপুর ডিগ্রী কলেজে ২০৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৩ জন, জিপিএ ৫ পেয়েছে ১ জন,গড় পাশের হার ২৯.০৬%। মুন্সিরহাট কলেজ থেকে ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩ জন, ,গড় পাশের হার ২৯.৪৬%।

আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪জন,,গড় পাশের হার ১০.০০% এবং কাচিয়ারা স্কুল এন্ড কলেজে১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪জন,,গড় পাশের হার ২৬.৬৬%.। ড.শামছুল হক মডেল কলেজ থেকে ১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১জন, ,গড় পাশের হার ১০০.০০%।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭ টি মাদ্রাসার মধ্যে মতলব দারুল উলূম ফাজিল মাদ্রাসা থেকে ২৮ জনের মধ্যে পাশ করেছে ২২ জন, জিপিএ-৫ এক জন।পাশের হার ৭৯.০০।

নওগাঁ রাশেদীয়া ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে ১২জনের মধ্যে পাশ করেছে ৭ জন,গড় পাশের হার ৪১.০০%, ও নন্দিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে পাশ করেছে ৯ জন, গড় পাশের হার ৪১.০০%, এছাড়া খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ১৭ জনের মধ্যে পাশ করেছে ১২ জন,গড় পাসের হার ৭০.০০%,

ঘিলাতলী ফাজিল মাদ্রাসা থেকে ৩৩ জনের মধ্যে পাশ করেছে ২১ জন, ,গড় পাশের হার ৬৩.৬৩%,, কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৫জনের মধ্যে পাশ করেছে৬ জন,

গড় পাশের হার ৪০.০০% এবং কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ২৪ জনের মধ্যে পাশ করেছে ১৮ জন,ফেল করেছে ৪ জন,গড় পাশপর হার ৬২.৯১%।

সম্পর্কিত খবর