শাহ্তলী জিলানী চিশতী কলেজে সাফল্যজনক ফলাফল অর্জন

চাঁদপুর খবর রির্পোট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৫ইং সালের এইচ.এস.সি পরীক্ষায় ১জন জিপিএ ৫ (এ+) সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকাল ১০টায় সারাদেশে একযোগে এইচ.এস.সি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা মোট ৮১জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪২জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

পাশের হার শতকরা ৫১.৮৫ভাগ। এর মধ্যে জিপিএ-৫ (এ+) গ্রেড পেয়েছে ১জন, এ গ্রেড পেয়েছে-৫জন, এ- গ্রেড পেয়েছে-১১জন, বি গ্রেড পেয়েছে-১৮জন, সি গ্রেড পেয়েছে-৬জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: সুমাইয়া আক্তার শাম্মী, পিতা-মৃত মো: আমির হোসেন, গ্রাম-হামানকর্দ্দি, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

এদিকে, ২০২৫ সালের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী চিশতী কলেজের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান সহ সকল শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত খবর