
বিশেষ প্রতিনিধি: চাঁদপুর সদরে ২০২৫ -২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন উফশী সবজি বীজ এবং মাঠে চাষ যোগ্য হাইব্রিড সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা,এস.এম.এন. জামিউল হিকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়।
এ সময় উপস্থিত ছিলেন সদর সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ আবুল হোসেন, চাঁদপুর সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা, মনোয়ার হোসেন, খাইরুল বাসার, সাদিকা আক্তার, মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগণ।



