
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী খাঁন বাড়ির (ডাব বাড়ি) মোঃ মনির খানের ছেলে নাহিদ গত ১৪অক্টোবর সন্ধ্যায় এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একটি গাছ থেকে পড়ে তার পেটের বাম পাশে রড ঢুকে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের পক্ষে এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাই সকলের কাছে সহানুভূতি ও আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
যারা সাহায্য করতে ইচ্ছুক, অনুগ্রহ করে নীচের বিকাশ নম্বরে অর্থ পাঠাতে পারেন:
বিকাশ: 01838314687 (লিমন)
আপনাদের সহানুভূতি ও সহযোগিতা নাহিদের জীবন রক্ষা করতে পারে। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।



