চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা সবক প্রদান

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব পার্টি হাউজে তানজিমের হিফজ শাখার ৩য় ব্যাচের সবক প্রদান করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত ও সংগীত পরিবেশনে উপস্থিত শ্রোতাদের মন কেড়ে নিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব ও রেলওয়ে দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম। তিনি তানজিমের ৩য় ব্যাচের হিফজ শিক্ষার্থীদের ছবক প্রদান করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

প্রধান মেহমানের বক্তব্য মুফতি সিরাজুল ইসলাম বলেন, পবিত্র কোরআন হিফজ করা কেবল একটি জ্ঞান অর্জন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সর্বোচ্চ মর্যাদার উপহার। হাফেজরা কিয়ামতের দিন কোরআনের আলোয় আলোকিত হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, ধর্মীয় অনুশাসন, মানবিক গুণাবলি অর্জন এবং সর্বদা সুন্নতি পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শোয়াইব, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাওলানা ইকরামুল হক,শাহতলি জিলানি চিশতি কলেজের অধ্যাপক মাওলানা সোহাইল আহমেদ চিশতি, সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজামুল হক, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মোঃ শাহ আলম এবং আলহাজ্ব মোঃ কবির হোসেন খান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মুহাম্মদ ইমরান হোসাইন। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মোঃ জাকির হোসেন গাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ কোডিনেটর মোঃ ইমরান হোসাইন।

অন্যান্য বক্তারা বলেন দেশের তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা মাদ্রাসার শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা ও আদর্শ নাগরিক হিসেবে প্রস্তুত করার আহ্বান জানান।

এসময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

 

 

সম্পর্কিত খবর