
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার ছাত্রী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের হাসনা আক্তারকে প্রাননাশের হুমকি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গত ১০ অক্টোবর ২০২৫ এ ঘটনা ঘটে ।
ভাটেরগাঁও গ্রামের হাসনা আক্তার পিতাঃ হান্নান হাওলাদার বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এতে আসামী করা হয়, ১। মোঃ সোহাগ চকিদার, ২। মামুন চকিদার, সর্ব-পিতা: মোঃ বজলু চকিদার, ৩। বজলু চকিদার, পিতাঃ অজ্ঞাত, সর্বসাং: ভাটেরগাঁও, খায়ের মার্কেট, পোঃ আলগী, থানা ও জেলা: চাঁদপুর।
অভিযোগসূত্রে জানা যায়, বিবাদীরা আমার প্রতিবেশী। বিবাদীরা খুবই উশৃঙ্খল, বোখাটে, মাদকাসক্ত, ঝগড়াটে, লাঠিয়াল, কিশোর গ্যাং ও সন্ত্রাসী লোক বটে। উক্ত ১নং বিবাদী দীর্ঘদিন ধরে আমাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসতেছে। অমি বর্তমানে শাহাতলী কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছাত্রী। ১ নং বিবাদী ব্লাকমেইল করে তাহার সহিত প্রেমের সম্পর্ক করতে বাধ্য করায়। কিছুদিন উক্ত ১ নং বিবাদীর সহিত সম্পর্কে থাকায় আমি জানতে পারি যে ১ নং বিবাদী খুবই খারপ চরিত্রের এবং মাদকসক্ত ব্যাক্তি। পরবর্তীতে আমি ১ নং বিবাদীর সহিত যোগাযোগ বন্ধ করলে ১ নং বিবাদী আমাকে বিভিন্ন সময় ফোন করে কুরুচীপূর্ণ কথাবর্তা বলে এবং তার সহিত প্রেমের সম্পর্ক অব্যাহত না রাখলে আমার এবং আমার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
বিগত ০৯/১০/২৫ ইং তারিখে আমি আলগী পাঁচগাঁও দাদা বাড়িতে আমার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গেলে ১ নং বিবাদী আমার বিয়ে হয়ে যাচ্ছে ভেবে ১ ও ২ নং বিবাদী সহ অজ্ঞাত ৩৫ জন সন্ত্রাসীদের সাথে নিয়ে বিগত ১০/১০/২৫ ইং তারিখে রাত ৩:০০ ঘটিকার সময় আমার চাচা বাড়িতে ভাংচুর করে, ২ নং স্বাক্ষীসহ আরও অনেক মহিলার সহিত শ্লীলতাহানী সহ মারামারি করতে আসে এবং আমাকে আমার চাচা বাড়ি হতে উঠিয়ে নিয়ে যেতে চায়।
তখন উপরোক্ত স্বাক্ষীগণ এবং এলাকা বাসী আমাকে তাদের হাত থেকে রক্ষা করে। ১নং বিবাদী চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যে আমাকে আমার পরিবাকে অন্য কোথাও বিয়ে দিতে দিবে না। বিবাদীগণ দুষ্ট, উসৃঙ্খল, খারাপ, চরিত্র, দেশের আইনের প্রতি অশ্রদ্ধাশীল বর্তমানে আমি ও আমার পরিবার বিচার ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনকে সম্মান করি বিধায় আমার ও পরিবারের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় গ্রহণ করেছি।
এলাকাবাসী জানান, শাহতলী কামিল মাদরাসার ছাত্রী ভাটেরগাঁও গ্রামের নিবাসী হাসনা আক্তার বতমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ।নিরাপত্তার অভাবে সে মাদাসায় যেতে পারছে না ।
তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে । বিষয়টি এলাকাবাসী মাদরাসা কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে ।সেই সাথে চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।



