
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে বিএনপির নির্বাচন পরিচালনা করার লক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে একটি প্রচারণা কমিটি গঠন গঠন করা হয়েছে।
গতকাল ১৩ অক্টোবর ইউনিয়নের শাহাতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক যৌথ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
এসময় সকল উপস্থিত নেতৃবৃন্দের প্রস্তাব ও সমর্থনে প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা করে ৪৫ সদস্য বিশিষ্ট প্রচারণা পরিচালনা কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ কারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল মিজির উপস্থাপনায় বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রশিদ মাস্টার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী গাজী নূর আলম, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর খান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আওয়াল রবি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নুরু গাজী , ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, সাধারণ সম্পাদক মমিন খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক রুবেল পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম হাজী, দপ্তর সম্পাদক মানিক পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শওকত কারী,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাসেদ নিজাম রাজু, জুলাস পাটওয়ারী, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুফ মিজি, সাংগঠনিক মোঃ সাইফুল গাজী, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়েজ পাটওয়ারী,
৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল খান, ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল, মৎসজীবিদলের নেতৃবৃন্দ।



