
মহসিন হোসাইন : ক্লিন চাঁদপুরের সহযোগিতায় ও চাঁদপুর রোটারি ক্লাবের আয়োজনে চাঁদপুরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল চিকিৎসা সেবা প্রদান করেন।
টিমের নেতৃত্ব দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ মিজানুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. পীযুষ সাহা, ডা. মোঃ ওলিউর রহমান, ডা. ইফতেখার উল আলম, ও ডা. মোঃ সোহেল রানাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
চিকিৎসা নিতে আসা হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার সব পরিচ্ছন্নতার কাজ করলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে তারা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছেন।
একজন রোগী বলেন, আমার দীর্ঘদিন ধরে এলার্জি সমস্যা ছিল। আজকে ভালো ডাক্তার দেখিয়ে বিনা খরচে ঔষধ পেয়েছি। যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের জন্য দোয়া করি। আরেকজন বলেন, আমরা আগে কখনো এমন সেবা পাইনি। যদি মাঝে মাঝে এমন মেডিকেল ক্যাম্প হয়, তাহলে অস্বচ্ছল পরিবারগুলো অনেক উপকৃত হবে।
রোটারি ক্লাব সদস্য ও চিকিৎসক ডা. মোঃ মিজানুর রহমান খান বলেন, হরিজন পরিবারের সদস্যরা শহরকে পরিষ্কার রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু তারা চিকিৎসা সেবায় বঞ্চিত। তাই আজ আমরা তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের উদ্যোগ নিয়েছি।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. পীযুষ সাহা বলেন, আজকে রোটারি ক্লাব অফ চাঁদপুর এবং ক্লিন চাঁদপুরের সহযোগিতায় শহরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। প্রায় ২৫০ জন হরিজন পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের প্রস্তুতি নিয়েছি।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ডিসি বলেন, এই ধরনের উদ্যোগ সত্যি অনুপ্রেরণার ও প্রশংসনীয়। এটি সমাজের অন্যান্য মানুষের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন বলা চলে। যদিও আমাদের সরকারি চিকিৎসা সেবা আছে কিন্তু এরপরেও অনেকে সঠিক চিকিৎসা সেবা পায়না।
এখানে যে সেন্ট্রাল রোটারী ক্লাব এবং ক্লিন চাঁদপুরের উদ্যোগে এই ধরনের আয়োজন করা হয়েছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, আমাদেরকে আত্বমানবতার কাজেই এগিয়ে যেতে হবে। আমাদের মাঝে অনেকরই জমানো টাকা রয়েছে কিন্তু মানবতার কল্যানে কাজ করে কজন।
হরিজন পরিবারের জন্য, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই ধরনের সেবা প্রদানে ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা। আমি বিশ্বাস করি সমাজের আরো যারা ভালো মানুষ আছেন তারাও এই ধরনের কাজে এগিয়ে আসবেন বলে তিনি জানান।
সমাজকে বদলাতে হবে। এই রকম ভালো কাজ আমরা যতো করবো ততোই মানুষ উদ্বুদ্ধ হবো। রোটারি ক্লাব অফ চাঁদপুর-এর সাবেক ক্লাব প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার শেখ মনির হোসাইন বাবুল বলেন, আমরা রোটারী ক্লাব অফ সেন্ট্রাল চাঁদপুর চেষ্টা করেছি আজকে প্রায় ২৫০ এর মতো হরিজন ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই চিকিৎসা সেবা দেয়ার জন্য। এতে আমাদের প্রায় ১ লাখ টাকার অধিক খরচ হয়েছে এবং আমরা নিজেরাই এই উদ্যোগটি নিয়েছি।
আশাকরি ভবিষ্যতে এই রকম সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবো। ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশ বলেন, রোটারি ক্লাব অফ চাঁদপুরের সহযোগিতায় আজকে আমরা হরিজন পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। প্রায় ২৫০ জনকে সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধেরও ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, ক্লিন চাঁদপুর শহরের মানুষের পাশে থেকে কাজ করছে।
স্বাস্থ্য, চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা ও মানবিক সহায়তা—সব ক্ষেত্রেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে। চাঁদপুরে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫০ জন পরিচ্ছন্নতা কর্মী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা পান।
রোটারি ক্লাব অফ চাঁদপুর এবং ক্লিন চাঁদপুরের এই মানবিক উদ্যোগ শহরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রশংসনীয় উদাহরণ সৃষ্টি করেছে। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ চাঁদপুর-এর সাবেক ক্লাব প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার শেখ মনির হোসাইন বাবুল, সাবেক সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, ক্লাব সদস্য জিতু বেপারী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর, সাবেক সভাপতি রোটা. মোস্তাক আহমেদ, ক্লাব সদস্য আব্দুল আউয়াল রুবেল, আমিনুল্লাহ শেখ, সফিউল্লাহ, আমানুল্লাহ শেখ, রানা,
কামাল এবং রোটারেক্ট ও ইন্টারেক্ট সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সদস্য জিন্নাহ, পায়েল, রিয়াদ, সোহেল, জাকির, হাবিব, রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ।



