চাঁদপুরে একটি আন্তঃনগর ট্রেন প্রদানের জন্য অনুরোধ পত্র প্রদান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে রেললাইন সংস্কার এবং একটি আন্তঃনগর ট্রেন প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

৯ সেপ্টেম্বর রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন ৬ শাখার সিনিয়র সহকারি সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। এতে বলা হয় চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে রেললাইন সংস্কার এবং একটি আন্তঃনগর ট্রেন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে বিধি মোতাবেক মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পত্র নং-০৫.৪২.১৩০০.০২৮.০৭.০০২.২৫-৬৩৭, তারিখ: ১৮.০৯.২০২৫ এর প্রেক্ষিতে এ অরুরোধ পত্র পাঠানো হয়৷

সম্পর্কিত খবর