
বিশেষ প্রতিনিধিঃ শুভ বিজয়াদশমী প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা।
এরই মধ্যে মন্দিরে মন্দিরে বেজে উঠেছে বিষাদের সুর, দেবি দুর্গাকে বিদায় জানাতে মন্দিরে মন্দিরে সনাতনী নারীগন মেতে উঠেছে সিঁদুর খেলায়।
চাঁদপুর শহরের প্রতিটি পুজা মন্ডপে দেবিকে তেল সিঁদুর দিয়ে নিজেরা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে তুলছেন।
এদিকে এবারের শারদীয় দুর্গাপূজা সুন্দর সুস্থ ও নির্ভিগ্নে অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক ও জেলা পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।




