চাঁদপুরে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডকে সামনে রেখে চাঁদপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে শহরের গ্রেনসিটি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, আগামী ৪ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হবে। জেলা পর্যায়ের কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব। এ আয়োজনটি করছেন জেনারেল সাইন্স অলিম্পিয়াড ও সাইন্স ক্লাব।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম। নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন মোহাম্মদ নাসির। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।

ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন এর সঞ্চালনায় ভায় ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও অলিম্পিয়াডের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। এসময় শাহজাহান খান বলেন,বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আশা প্রকাশ করেন। এবারের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ আয়োজন সফল ও স্মরণীয় করে তুলতে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পর্কিত খবর