
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫আগস্ট (শুক্রবার) পাইকদি অফিসে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ অনু্ষ্ঠানে উপস্থিত ছি্লেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান স্বপন মাহমুদ, সেক্রেটারি মো: কামাল মিজি, যুবদলের মাহবুব গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান,
৪নংওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন তাতি দলের সভাপতি শাহাদাত, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, সাবেক যুবদল নেতা মো: শওকত কারি, ৪নং ইউপি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি,
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, সাধারন সম্পাদক মমিন খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আক্তার খান সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




