
প্রেস বিজ্ঞপ্তি : মতলব দক্ষিণে পাঁচ কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী আটক।
২৮/০৭/২০২৫খ্রিঃ তারিখ জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের তত্ত্বাবধনে জনাব মোঃ সালেহ্ আহাম্মদ, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুরে সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউপির ৩নং ওয়ার্ডের কালিয়াইশ সাকিনের মৃত তোফাজ্জল মাষ্টারের ঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালানা করিয়া আসামী ১। ইমন (৪২), পিতা-মৃত সিরাজ উদ্দিন, মাতা-হাসিনা বেগম, সাং-মোথয়া (ডিলার বাড়ী), ৬নং ওয়ার্ড, ২২নং মোমোহাম্মদপুর ইউপি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা ২। রায়হান মিয়া মেহেদী (৩০), পিতা-ছন্দু মুন্সি প্রঃ সাইদুর মহমান, মাতা-নাছিমা বেগম, সাং-বুধুগ্ধা (মুন্সি বাড়ী), ২নং ওয়ার্ড, ৩নং বিতারা ইউপি, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরদ্বয়ের এর হেফাজত হইতে ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর এর মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

