
মহসিন হোসাইন: চাঁদপুরে দুটি মাদ্রাসায় ২৩ জন পরীক্ষা দিয়ে ২ জন, ৩২ জনে ৩ জন কোনোরকম পাশ করেছে।
গতকাল (১০ জুলাই ২০২৫) বৃহস্পতিবার সারাদেশে এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর চাঁদপুর সদর উপজেলার দুটি মাদ্রাসার ফলাফলে দেখা যায় এ চিত্র।
মাদ্রাসা দুটি হলো, চাঁদপুর সদর উপজেলাধীন রাজরাজেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও অপরটি লক্ষীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। ফলাফলে দেখা যায় যে, রাজরাজেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ জন, তারমধ্যে কৃতকার্য পরীক্ষার্থী ২ জন। যার পাশের হার ৮.৬৯%। এরমধ্যে ‘এ’ মাইনাস পেয়েছে ১ জন এবং অপরজন গ্রেড সি পেয়ে কোনোরকম টেনে হেঁচড়ে পাশ করেছে।
অপরদিকে লক্ষীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৩২ জন, তারমধ্যে কৃতকার্য শিক্ষার্থী মাত্র ৩ জন। যার শতকরা পাশের হার ৯.৩৮%। এখানে একজন পেয়েছে এখানেও একজন পেয়েছে গ্রেড ‘বি’ এবং অপরজন ‘সি’ পেয়ে কোনোরকম পাশ।
দূর্বল ফলাফল নিয়ে কথা হয়েছিল দু’টো মাদ্রাসা সুপারের সাথে। তারা বলেন, এটি আমাদেরই ব্যার্থতা। আমরা যেহেতু ভালো ফলাফল করতে পারিনি, সেহেতু আমাদেরই ব্যার্থতা এখানে।




