
মহসিন হোসাইন: চাঁদপুর জেলা প্রশাসনের জমকালো আয়োজনে পহেলা বৈশাখের বর্ষবরণ উপলক্ষে ঘুড়ি উৎসব, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(১৪ এপ্রিল) সোমবার বিকেলে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় এ ঘুড়ি উৎসব, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। পরে ঘুড়ি উৎসবে সর্ব স্তরের লোকজনের অংশগ্রহণে এদের মাঝে ৩ জন বিজয়ী হয়।
বিজয়ীদের মধ্যে ১ম হলেন শামীম, ২য় শাহরুম ও তৃতীয় মোঃ ইমন(সায়ন)। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পহেলা বৈশাখ শুধু নববর্ষ নয় এটি আমাদের সংস্কৃতি। আমি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এই রকম একটি আয়োজনই চেয়েছিলাম। এখানে এসে মনে হচ্ছে আমার আয়োজন স্বার্থক। আপনাদের সকলের উপস্থিতি আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে। সবাইকে শুভ নববর্ষ ১৪৩২ বলে তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেন। ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। তবে ছিলনা এবার পান্তা-ইলিশ উৎসব।
এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। যেখানে নানান শ্রেনী পেশার মানুষজন উপস্থিত থেকে বর্ষবরণ উৎসবে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ।




