পঞ্চম বারের মতো জেলায় শ্রেষ্ঠ ওসি সালেহ আহাম্মদ

সমির ভট্রাচার্য্য : পঞ্চম বারের মতো জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ। সেই সাথে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন একই থানার এসআই জীবন চৌধুরী ও এএসআই মোহাম্মদ আলী।

শনিবার চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মাসিক কল্যান সভায় তাঁদের নাম ঘোষণা করা হয়। সভায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকুসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক,

শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পুলিশ সুপারের কাছ থেকে ক্রেষ্ট গ্রহন করেন অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, এসআই জীবন চৌধুরী, এএসআই মোহাম্মদ আলী ।

সম্পর্কিত খবর