
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে জাটকা রক্ষায় চাঁদপুর নৌ পুলিশের অভিযানে বিষ্ণুপুর এলাকায় মেঘনা নদী থেকে মাছ ধরার অপরাধে ১২জন অসাধু জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর নৌ পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটক কৃতরা হলেন, জহিরাবাদ এলাকার ফজল ফকিরের ছেলে মোঃ মাহমুদ আলী ফকির, শরীয়তপুর সখিপুর এলাকার আবুল কাশেম হালদারের ছেলে হাসান আলী, চাঁদপুর রাজরাজেশ্বর এলাকার হযরত আলীর বকলে ছেলে মোঃ সোহাগ, মতলব একলাশপুর এলাকার আজার মোল্লার ছেলে মোহাম্মদ রিমন হোসেন, চরমে দ শুকুর আলীর মাঝির ছেলে জাহাঙ্গীর হোসেন মাঝি,
রাজ্জাক বেপারী ছেলে দেলোয়ার হোসেন, চরম্যাট আহমদ আলীর মৃদ্ধার ছেলে তাজুল চোকদার, সোনামিয়ার ছেলে মোহাম্মদ সৈয়দ আলী, সদর বাংলাবাজার মুজাফর শেখের ছেলে দেলোয়ার শেখ, চল কালকিনি সেকেন্দার মাঝির ছেলে মোহাম্মদ আব্বাস উদ্দিন।
অভিযানে দশ হাজার মিটার কারেন্ট জাল সহ দুটি নৌকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এদের মধ্যে পাঁচজনকে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।



