
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সাড়ে চার হাজার পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
গতকাল বুধবার (২৯ জানুয়ারী ২০২৫ খ্রি.) দুপুরে চাঁদপুর মডেল থানা ওসি বাহার মিয়ার নেতৃত্বে এসআই নাজির শাহ ও এএসআই মহিউদ্দিন সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালায়।
এ সময় মাদক পাচারের সময় সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের মতলব হোসেনের ছেলে সুমন ওয়ারলেস গুচ্ছগ্রাম এলাকার তাজুল হাওলাদার ছেলে সুমন ও পিরোজপুর জেলার নজিরপুর এলাকার জহিরের ছেলে আলামিনকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীরা লঞ্চ টার্মিনাল দিয়ে বিভিন্ন জেলায় মাদক পাচার করছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অবশেষে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।
আটকৃতরা ইয়াবা ট্যাবলেট ঢাকার আরেক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য লঞ্চ টার্মিনালে যায়। এই সময় পুলিশ তৎপর হয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৪ হাজার ৫শ’ ৫৭ পিছ ইয়াবাসহ ধরতে সক্ষম হয়। এর পূর্বেও লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবা ও গাজার বড় বড় চালান পুলিশ ধরতে সক্ষম হয়েছে।
চাঁদপুর থেকে মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।



