ইব্রাহিম খান : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সফল করার লক্ষে চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় পুষ্টি সেবা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়নে গতকাল ১৫ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
তিনি বলেন , আগামী ১৮ জুন ২০২৩ খ্রিঃ থেকে ১ দিন ব্যাপী সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ঐদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল (১০০০০০ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (২০০০০০ আই ইউ) খাওয়ানো হবে বলে জানান এবং এইদিন চাঁদপুর জেলায় অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন সফলে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইনের গুরুত্ব তোলে ধরে বলেন সারা দেশের ন্যায় আমরাও সফলতার সাথে এই কর্মসূচী বাস্তবায়ন করতে চাই। এজন্য সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে উ়ল্লেখ করেন।
সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম আহসান উল্লাহ, সাবেক সভাপতি চাঁদপুর কন্ঠের প্রধান সস্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, মাহবুবুর রহমান সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
আরো বক্তব্য রাখেন,সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী, রহিম বাদশা, আলম পলাশ, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, তালহা জুবায়ের, কাদের পলাশ, শাওন পাটোয়ারী প্রমুখ।
কর্মশালার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াৎ হোসেন, বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুল জামান।




