চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকার এর মাতা সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম জহিরুল হক সরকারের সহ-ধর্মীনি রাজিয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।
গতকাল ১৪জুন (বুধবার) বেলা ১২টা ১৫মিনিটে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি মৃত্যুকালে ৫ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন, বাদ মাগরিব মরহুমার নিজ বাড়িতে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া। জানাযা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলী আশ্বাদ মিয়াজী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী,
চাঁদপুর সদর উপজেলা আলীগের সহ প্রচার সম্পাদক মো: মনির গাজী, ৬নং মৈশাদী ইউপি’র ৯নং ওয়ার্ডের মেম্বার ও মরহুমার ভাতিজা মো: ফারুক সরকার, মরহুমার বড় ছেলে বিএনপি নেতা মো: মিলন সরকার, মরহুমার ভাতিজা বিশিষ্ট সমাজসেবক মো: ফরিদ আহমেদ সরকার, মরহুমের মেঝো ছেলে সমাজসেবক মো: রতন সরকার, মরহুমের সেঝো ছেলে ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকার,
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহ আলম মিয়াজী, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মাষ্টার, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির হোসেন বিদ্যুত, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: আজাদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খান, মরহুমার ভাতিজা মো: হোসেন সরকার,
শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, শাহতলী জিলানী চিশতী উবির সহকারি শিক্ষক ও খান বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা শহীদুল ইসলাম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল খান, শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান,
হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, মরহুমার ভাতিজা মো: হেলাল সরকার, মরহুমার ছোট ছেলে ছাত্রলীগ নেতা মো: রাশেদ সরকার, শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: শরীফ খানসহ শতশত মুসল্লীগণ।
এদিকে, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকার মাতা মরহুমা রাজিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন।




