চাঁদপুরে ২৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ২৫০০ কেজি অবৈধ জেলি যুক্ত চিংড়ী জব্দ করা হয়।

গতকাল রবিবার (১১ জুন ২০২৩) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১১ জুন ২০২৩ তারিখ আনুমানিক ভোর ০৪০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ২৫০০ কেজি অবৈধ জেলি যুক্ত চিংড়ী জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জেলি যুক্ত চিংড়ীর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তানজিমুল এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জেলি যুক্ত চিংড়ী মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

সম্পর্কিত খবর