
স্টাফ রির্পোটার : চাঁদপুরের পুরানবাজার পালপাড়ায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে ।
অভিযোগকারী অঞ্জন কুমার কুন্ডু জানান, আমাদের প্রতিবেশি দয়াল হরির পরিবারের সাথে আমাদের দীর্ঘ দিন সম্পত্তিগত বিরোধ চলে আসছিলো।
তারা দীর্ঘ দিন ধরে আমাদের সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে আসছে।এমনকি তারা আমাদের বিভিন্ন সময় হুমকি ধুমকি দিতে থাকে।গত ৩০/০৫/২৩ তারিখে আমরা আমাদের বসত বাড়ির কাজ শুরু করলে দয়াল হরির ছেলেরা আমাদের বাধা প্রধানকরে এমনকি এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা চালায়।
এতে আমি ও আমার মা আহত হই।এসময় তারা আমাদের অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এবিষয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।
দয়াল হরির ছেলে জানায়,অঞ্জন দাদাদের সাথে আমাদের ভালো সম্পর্ক।কিন্তু হঠাৎ করে তারা মানুষের কথা শুনে আমাদের ভুল বুঝতেছে।ঘটনার দিন তাদের ছাদের ডালাই দেওয়ার জন্য তারা যে কাঠ ও বাস বিছিয়েছে তা ঠিক আছে কিনা তা সীমানা অনুযায়ী একটু দেখার জন্য আমার ভাই বললে প্রথমে তার উপরই তারা হামলা করে। পরে সেখানে কিছুটা হাতাহাতি হয়।



