চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের আশিকাটিস্থ এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সচিব হিসেবে বহিস্কৃত হওয়ার পরও কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে ।
গতকাল বুধবার এমনই অভিযোগ তুলেছেন বিভিন্ন বিদ্যালয়ের অভিভাবক মহল । অভিযোগ উঠেছে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারী বহিস্কৃত হওয়ার পরও প্রতিদিন কেন্দ্রে অবস্থান করছে এবং নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন ।
তার এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সুবিধা দিতে নানা তৎপরতা অব্যাহত রেখেছেন । বিষয়টি কেন্দ্রে অন্যান্য স্কুলের পরীক্ষার্থীদেরও দৃষ্টিতে এসেছে । এ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে ।
জানা গেছে, আশিকাটিস্থ এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ইংরেজী ২য় পত্রের পরীক্ষা নকলের সহযোগিতায় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারী ও দুজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে । কুমিল্লা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক ও বোর্ডের টীম সরজমিনে পরিদর্শনে এসে উক্ত কেন্দ্রে এই ব্যবস্থা নেন । বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত কেন্দ্রে তাক্ষনিক ব্যবস্থা নেন ।
এ ব্যাপারে গতকাল বুধবার (১০ মে)চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) বশির আহমেদ দৈনিক চাঁদপুর খবর জানান, এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ব্যাপক অনিয়ম পাওয়া যাচ্ছে ।
কেন্দ্রে এলাকায় প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । তারপর কেন্দ্র এলাকায় সংশ্লিস্ট প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর যাওয়ার কোন সুযোগ নেই । বিষয়টি আমি জানলাম। বিষয়টি তদন্তে করে ব্যবস্থা নিচ্ছি ।




