৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯নভেম্বর (রবিবার) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা সদস্য সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, ১৯৬০ সালে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি এ অঞ্চলসহ সারাদেশে প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তৎকালীন সরকার মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীকে ‘রুশদী’ উপাধিতে ভূষিত করে। এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হলো জীবনের ভিত্তি। তোমরা আজ সেই ভিত্তি সফলভাবে পার করে মাধ্যমিক বিদ্যালয়ের বৃহত্তর আঙিনায় পা রাখতে যাচ্ছ। তোমাদের একজন আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। তোমাদের মানবিক মানুষ হতে হবে। তোমরা পড়াশোনার কাজে প্রযুক্তিকে ব্যবহার করবে, কিন্তু কখনোই মোবাইলে আসক্ত হবে না। পরীক্ষায় ভালো ফলাফলের চেয়েও বড় অর্জন হলো একজন সৎ, চরিত্রবান ও ভালো মানুষ হওয়া।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,
৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার,সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, রুকাইয়া খাতুন, তানজিনা খানম, তানিয়া আক্তার, সহকারি শিক্ষিকা
মো: ইয়াসিন খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ৷

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার। অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

সম্পর্কিত খবর