
নিজস্ব সংবাদদাতা : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সমাপনী পরীক্ষা ও বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় শাহাতলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।
৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন তপদার ভুট্টা, শাহাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন আল আজাদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নারগিস সুলতানা এবং বিদ্যালয়ের পিটিএ সদস্য ও ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ইদ্রিস আলী, বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলু, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, সমাজসেবক আবুল খায়ের মিজি, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহসিনা আক্তার, নাজমুন নাহার, আয়শা আক্তার, শাহ এমরান, মাহমুদা আক্তার ও ইব্রাহীম খলিলসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ বাইজিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিতে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের আগামী শিক্ষাজীবনের সফলতা কামনা করেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
পরে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



