শাহরাস্তি মডেল থানায় পেট্রোল বোমা নিক্ষেপ!

স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তি মডেল থানা বাউন্ডারির উপর দিয়ে খোলা স্থানে পেট্রোল বোমা সদৃশ্য বোতল নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা।

তবে থানা ভবন বা কোনো ব্যক্তির ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

রবিবার ২৯ নভেম্বর ভোর রাত আনুমানিক ৪ টায় এই ঘটনা ঘটে।
মডেল থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, রবিবার ভোর রাত আনুমানিক ৪ টায় মোটরসাইকেল আরোহী দুই ব্যাক্তি থানার সম্মুখ দিয়ে যাওয়ার সময় থানার বাউন্ডারির উপর দিয়ে খোলা স্থানে পেট্রোল বোমা সদৃশ্য বোতল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষনিক ডিউটি অফিসার ও কনস্টেবল আগুন নিভিয়ে পেলে। এতে থানা ভবন বা কোনো ব্যাক্তির ক্ষতি হয়নি।
তিনি আরো বলেন, এটা নিছক আতংক লাগাতে এমন ঘটনা ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি উপজেলার জনসাধারণের উদেশ্য বলেন, এই বিষয় নিয়ে আতংকের কিছু নেই। আমরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সচেতন ও সজাগ রয়েছি। জনগনের জানমালের রক্ষার্থে থানার সকল অফিসার একযোগে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর