আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের শোক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

তিনি ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম ছিলেন চাঁদপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সমাজসেবী। তিনি চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সামাজিক, ব্যবসায়িক ও সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

তাঁর মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁরা বলেন, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের কর্মময় জীবন ও সমাজের প্রতি তাঁর অবদান চাঁদপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

সম্পর্কিত খবর