
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও একাধিকবারের সাবেক সভাপতি এবং চাঁদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আখন্দ সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।



