শাহমাহমুদপুরে চেয়ারম্যান পদপ্রার্থী বাকের খন্দকারের গণসংযোগে ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২, ৩ ও ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রত্যাশী এস এম বাকের খন্দকারের গণসংযোগকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাঁর গণসংযোগে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কয়েকটি স্থানে জনসমাগমের সৃষ্টি হয়।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ গণসংযোগে এস এম বাকের খন্দকার সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তাঁকে একনজর দেখতে এবং কথা বলতে বিভিন্ন বয়সী মানুষ এগিয়ে আসেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গণসংযোগের স্থানগুলো জনসমাগমে পরিণত হয়। গণসংযোগ চলাকালে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেক ভোটার তাঁকে কাছে পেয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা জানান।

এ সময় কয়েকজন ভোটার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁকে ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেন। সব মিলিয়ে তিনটি ওয়ার্ডে তাঁর গণসংযোগ ঘিরে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, মোশারফ কারী, সদর থানা যুবদলের সদস্য মজিবুর রহমান খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী,

উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শান্ত গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা রিন্তু খন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য হাবিব হাছান, রহিম মল্লিক, ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাইউম মল্লিক, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাকিল বেপারীসহ স্থানীয় নেতাকর্মীরা। শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। এর মধ্যে ২, ৩ ও ৪নং ওয়ার্ডে বাকের খন্দকারের এ গণসংযোগে বিপুল মানুষের উপস্থিতি তাঁর নির্বাচনী প্রস্তুতি ও জনসংযোগ কার্যক্রমকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

সম্পর্কিত খবর