
স্টাফ রিপোটার : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হলো ১ম শ্রোতার আসর। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর পাঠাগারের ১ম শ্রোতার আসরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ শিল্পীরা হারানো দিনের গান পরিবেশন করেন।
জেলা প্রশাসক ছাড়াও গান পরিবেশন করেন কন্ঠশিল্পী শান্তি রক্ষিত, স্বজন সাহা, নাছির খান, সানজিদা সাঞ্জু ও কাজী কাবীসা।
প্রথম শ্রোতার আসর শুরুর পূর্বে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারীদের হাতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রেসেক আহমেদ জিয়াউর রহমান সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ৫৮টি বিষয়ে প্রথম স্থান অর্জনকারীদের হাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলার পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার বিতরণী পর্বে পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মৃনাল সরকার।



