
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১১টা ৪৫ মিনিট পর্যন্ত সারা দেশে একই সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় চাঁদপুর জেলার চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলাসহ চারটি কেন্দ্রে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।
ঢাকা থেকে পরীক্ষা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সোহরাব হোসেন।
চাঁদপুর কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন চাঁদপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মো. ওয়ালি উল্যাহ। হল সুপারের দায়িত্ব পালন করেন মেধাবিকাশ মডেল স্কুলের পরিচালক মো. মিজানুর রহমান। সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নিউ নেশন এডওয়ার্ড স্কুলের প্রধান শিক্ষক পূজা। পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সিরহাট কলেজের সহযোগী অধ্যাপক মো. ফারুক আহমেদ।
সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ডিএন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মো. তাইয়্যেব এবং বহরিয়া হাইস্কুলের মাহবুব গাজী।
হাজীগঞ্জের বলাখাল কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বলাখাল আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল হোসেন এবং হল সুপারের দায়িত্ব পালন করেন মো. শরিফ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. জাহাঙ্গীর আলম। কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সাধারণ সম্পাদক খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ।
মতলব দক্ষিণ উপজেলার দুটি কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি শামসুল আরেফিন শ্যামল। মতলব-১ কেন্দ্রে কেন্দ্র



