
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ৪৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ১৫ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ১ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৬ জন মাদকসেবী, ফরিদগঞ্জে ৩ জন, মতলব দক্ষিণে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং হাজীগঞ্জে ১ জন রয়েছেন। এ সময় ফরিদগঞ্জ থেকে ২৩ পিস, মতলব দক্ষিণ থেকে ১০ পিস ও শাহরাস্তি থেকে ৩ পিস ইয়াবা এবং হাজীগঞ্জ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলায় ১২ জন এবং বিভিন্ন ধারায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১ জন, হাইমচরে ২ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ৪ জন এবং কচুয়ায় ২ জন রয়েছেন। বিভিন্ন ধারায় চাঁদপুর সদর মডেল থানায় ৮ জন ও শাহরাস্তি থানায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা থেকে ৩৭ জনকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচরে ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ৫ জন, মতলব উত্তরে ৫ জন, হাজীগঞ্জে ৪ জন এবং কচুয়া থানায় ৯ জন রয়েছে। আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বুধবার (১১ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



