
স্টাফ রিপোর্টার: চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবিরের নেতৃত্বে এ বিশেষ মহড়া পরিচালিত হয়। মহড়ায় পুলিশের একটি সুসজ্জিত দল অংশগ্রহণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় পুলিশের উপস্থিতি ও তৎপরতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দৃঢ় অবস্থান তুলে ধরা হয়। পুলিশের এ বিশেষ উদ্যোগের ফলে শহরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



