যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীকে শুভেচ্ছা

চাঁদপুর খবর রিপোর্ট : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে রেড ক্রিসেন্ট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও কার্যকরী পরিষদের সদস্য এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সদস্যরা।

এ সময় সোহেল রুশদী শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর